প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬
পীরগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ দপ্তরে পশুখাদ্য ও সহায়ক উপকরণ বিতরণ
মো. আরফান আলী : ||
পীরগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ দপ্তরে পশুখাদ্য ও সহায়ক উপকরণ বিতরণ মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কর্তৃক সমতল ভুমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রকল্পের ৭৯ জন ছাগল পালনকারী সুফলভোগীর মাঝে ২৫ কেজি করে দানাদার খাদ্য এবং ২৭ জন বকনা/গাভী পালনকারী সুফলভোগীর মাঝে ৭৯ কেজি ৬০০ গ্রাম করে দানাদার খাদ্য প্রদান করা হয়েছে। এছাড়াও প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় ১১ টি ডেইরি পিজি সমিতির ৪৪০ জন সুফলভোগীর মাঝে ৪ টি করে দুধের ক্যান, এক সেট দুধ পরিমাপক লিটার সেট, গামবুট'সহ ৭ ধরণের সহায়ক উপকরণ সহায়তা প্রদান করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন ঠাকূরগাঁও -৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ উপস্থিত থেকে খামারিদের হাতে খাদ্য ও উপকরণ বিতরণ করা হয়েছে। অনুষ্ঠান শেষে গবাদিপশুর স্বাস্থ্য পরীক্ষার জন্য মিনি ডায়াগনস্টিক ল্যাব উদ্বোধন করা হয় এবং অফিস প্রাঙ্গণ বৃক্ষ রোপন করা হয়েছে। তৎসঙ্গে সংসদ সদস্য জাহিদুর রহমান কে পীরগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ দপ্তর থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. ইজহার খান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) ইকবাল হোসেন প্রামাণিক। আয়োজক প্রতিষ্ঠানের উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা মো. জাহাঙ্গীর আলম, ভেটেনারী সার্জন ডা. রমজান আলী প্রমুখ।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ