আকরাম হোসেন নান্দাইল উপজেলা প্রতিনিধিঃ ||
ঈদুল আযহার অগ্রীম ঈদ মোবারক জানিয়েছেন ইউপি চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মোঃ বাবুল মিয়া। আকরাম হোসেন নান্দাইল উপজেলা প্রতিনিধিঃ ময়মনসিংহ নান্দাইল ১২ নং জাহাঙ্গীরপুর ইউনিয়ন বাসীকে ঈদুল আজহার অগ্ৰীম আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন ইউপি চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মোঃ বাবুল মিয়া।তিনি শুভেচ্ছা বার্তায় বলেন,ত্যাগের মহিমায় উদ্ভাসিত পবিত্র ঈদুল আযহা আমাদের শিক্ষা দেয় সহমর্মিতা,সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের। আমি ২০০৯ সাল থেকে সুখে দুঃখে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছি। জাহাঙ্গীরপুর ইউনিয়নের অসহায় মানুষের জন্য ২০০৯ সাল হতে প্রতি রমজান মাসে শাড়ি, লূঙ্গি ঈদ উপহার দিয়ে যাচ্ছি এবং জাহাঙ্গীরপুর ইউনিয়নে মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ মাঠ, এবং রাস্তাঘাট অনুদান দিয়ে যাচ্ছি। জাহাঙ্গীরপুর ইউনিয়নে যাদের জায়গা জমি নাই তাদের জন্য ইদানীং ২০ শতক জমি ক্রয় করেছি ১৫ লক্ষ টাকা দিয়ে। অসহায় মানুষের জন্য ১ টি কবরস্হান তৈরি করে দিব ৪ নং ওয়ার্ডে। আমাদের সকলের শেষ স্হান হবে কবর স্হান।ব্যক্তি,সমাজ ও রাষ্ট্রীয় জীবনে এই আত্মত্যাগের আদর্শ বাস্তবায়ন করলেই আমরা গড়তে পারি একটি মানবিক ও শান্তিপূর্ণ সমাজ।তিনি বলেন,ঈদ মানে কেবল উৎসব নয়,ঈদ মানে আত্মশুদ্ধি ও আত্মত্যাগের শিক্ষা গ্রহণ। আসুন আমরা আমাদের বনের পশুকে কোরবানি না দিয়ে আমাদের মনের পশুকে কোরবানি দেই ।