মোঃ রাসেল আহমেদ, নেত্রকোনা প্রতিনিধি: ||
মদনের বরেণ্য সমাজসেবক আলহাজ্ব মহিউদ্দিন আহমেদের ১৫তম মৃত্যুবার্ষিকী আজসততা, মানবিকতা ও জনকল্যাণে নিবেদিত এক কর্মময় জীবনের স্মরণে দোয়া কামনামোঃ রাসেল আহমেদ, নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনা জেলার মদন উপজেলার বিশিষ্ট সমাজসেবক, দানশীল ব্যক্তিত্ব ও গণমানুষের প্রিয় মুখ আলহাজ্ব মহিউদ্দিন আহমেদের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯২৫ সালে জন্মগ্রহণকারী এই গুণী মানুষ ২০১১ সালে ইন্তেকাল করেন। দীর্ঘ জীবনে তিনি সততা, মানবিকতা, ন্যায়পরায়ণতা ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকাবাসীর হৃদয়ে স্থায়ী স্থান করে নিয়েছেন।তিনি ছিলেন মদন উপজেলা পরিষদের প্রথম উপজেলা চেয়ারম্যান ও মদন উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব আল মাহবোব আলম (আল আমিন)-এর শ্রদ্ধেয় পিতা। এছাড়াও তাঁর ছোট ছেলে উপজেলা সার ডিলার সমিতির সভাপতি আলহাজ্ব আল মনসুরুল আলম (আরিফ) মরহুম পিতার আত্মার মাগফিরাত কামনায় সকল আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর কাছে দোয়া কামনা করেছেন।মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে। এলাকাবাসী গভীর শ্রদ্ধার সঙ্গে এই গুণী ব্যক্তিকে স্মরণ করছেন।আলহাজ্ব মহিউদ্দিন আহমেদ ছিলেন একজন অত্যন্ত সৎ, নিরহংকারী ও জনদরদী মানুষ। সমাজের অসহায়, দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতে তিনি সবসময় আন্তরিক ছিলেন। এলাকার শিক্ষা বিস্তার, ধর্মীয় কার্যক্রম ও সামাজিক উন্নয়নে তাঁর অবদান আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন স্থানীয়রা। ব্যক্তি জীবনে তিনি ছিলেন সদালাপী, পরোপকারী ও ন্যায়নিষ্ঠ একজন মানুষ, যার আদর্শ নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।স্থানীয়দের মতে, আলহাজ্ব মহিউদ্দিন আহমেদের মতো মানবিক ও সমাজকল্যাণে নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব সমাজে বিরল। তাঁর কর্ম ও অবদান যুগ যুগ ধরে মানুষের হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবে। পরিবারের সদস্যরা মরহুমের আত্মার শান্তি কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।