প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬
গ্রিন ক্লিন ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে ট্যাংকের পাড় লোকনাথ দিঘির ফুলের বাগানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
তানভীর ভুইয়া ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি: ||
গ্রিন ক্লিন ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে ট্যাংকের পাড় লোকনাথ দিঘির ফুলের বাগানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনাট্যাংকের পার লোকনাথ দিঘির একাংশে অবস্থিত ফুলের বাগানে আজ একটি পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। পরিবেশকে পরিচ্ছন্ন ও সুন্দর রাখার লক্ষ্যে এ কার্যক্রমটি বাস্তবায়ন করা হয়।স্বেচ্ছাসেবী সংগঠন ‘গ্রিন ক্লিন ব্রাহ্মণবাড়িয়া’-এর উদ্যোগে এই পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। এতে বাগানের চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়।তারা জানান, নিয়মিত এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে এলাকার সৌন্দর্য বৃদ্ধি পাবে এবং সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা আরও বৃদ্ধি পাবে। সংগঠনের পক্ষ থেকে ভবিষ্যতেও এ ধরনের পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ