ঈদ-উল আযহা ত্যাগ, সংযম ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয় — আবু তাহের খান আবুল ||
ঈদ-উল আযহা ত্যাগ, সংযম ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয় — আবু তাহের খান আবুলপবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির তুরাগ থানা শাখার যুগ্ম আহ্বায়ক, তুরাগের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এ এম স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫২ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী আলহাজ্ব আবু তাহের খান আবুল।এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আযহা মুসলিম উম্মাহর জন্য ত্যাগ, আত্মশুদ্ধি, সহমর্মিতা ও মহান আল্লাহর প্রতি আনুগত্যের এক অনন্য দৃষ্টান্ত। হযরত ইবরাহিম (আ.) মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে নিজের সবচেয়ে প্রিয় জিনিস কোরবানি করার যে শিক্ষা দিয়েছেন, তা আজও মুসলিম বিশ্বের জন্য অনুকরণীয় আদর্শ হয়ে রয়েছে। কোরবানির প্রকৃত শিক্ষা হলো মানুষের ভেতরের হিংসা, লোভ, অহংকার ও স্বার্থপরতাকে ত্যাগ করে মানবকল্যাণে আত্মনিয়োগ করা। তিনি আরও বলেন, ঈদুল আযহা শুধু পশু কোরবানির মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি মানুষের আত্মত্যাগ, ধৈর্য, সংযম ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার শিক্ষা দেয়। সমাজের সুবিধাবঞ্চিত, অসহায় ও দরিদ্র মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার মধ্য দিয়েই কোরবানির প্রকৃত তাৎপর্য বাস্তবায়িত হয়। সমাজে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠার জন্য সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। আলহাজ্ব আবু তাহের খান আবুল বলেন, বর্তমান সময়ে দেশ ও জাতির কল্যাণে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ানো এবং মানবসেবার মাধ্যমে সমাজকে এগিয়ে নেওয়াই হোক এবারের ঈদুল আযহার অঙ্গীকার। এসময় তিনি ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, সদস্য সচিব হাজী মোস্তফা জামান এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের পক্ষ থেকেও তুরাগবাসীসহ সমগ্র দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান। শুভেচ্ছা বার্তার শেষে তিনি দেশবাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি ও উত্তরোত্তর উন্নতি কামনা করেন এবং মহান আল্লাহর কাছে সবার সুস্বাস্থ্য ও কল্যাণ প্রার্থনা করেন।