প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬
ময়মনসিংহ সিটি কর্পোরেশন কর্তৃক নিম্ম আয়ের পরিবারের মধ্য ঢেউটিন বিতরণ
মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি ||
ময়মনসিংহ সিটি কর্পোরেশন কর্তৃক নিম্ম আয়ের পরিবারের মধ্য ঢেউটিন বিতরণ মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:- ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর উদ্যোগে নিম্ন আয়ের পরিবারের মাঝে টিন বিতরণ করা হয়েছে। আজ ২৪ মে রবিবার দুপুরে নগরীর টাউন হল মুক্ত মঞ্চে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই টিন বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম এমপি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ময়মনসিংহ সদর-৪ আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি। ময়মনসিংহ -৫ মুক্তাগাছা আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য মোঃ জাকির হোসেন বাবলু এমপি ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন। এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন সচিব সুমনা আল মজিদ।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ