জাহাঙ্গীর আলম জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া ||
বিজয়নগরে এক রাতে ৪ গরু চুরি, সন্ধানদাতার জন্য পুরস্কার ঘোষণা।জাহাঙ্গীর আলম জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া :- ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার মুকুন্দপুরে কৃষকের গোয়াল থেকে এক রাতে ৪টি গরু চুরির ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দিবাগত রাতে শ্যামপুর, মুকুন্দপুর এলাকার বাসিন্দা মোঃ সামসু মিয়ার বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। রাতে কোনো এক সময় সংঘবদ্ধ চোরের দল গোয়ালঘরের তালা ভেঙে ৪টি গরু নিয়ে পালিয়ে যায়।ক্ষতিগ্রস্ত সামসু মিয়া জানান, গরুগুলোই তার একমাত্র সম্বল ছিল। কৃষিকাজ ও দুধ বিক্রির উপর তার সংসার চলত। চুরির ঘটনায় তিনি দিশেহারা হয়ে পড়েছেন।এদিকে, গরু উদ্ধারে হৃদয়বান ব্যক্তিদের সহযোগিতা চেয়েছেন ভুক্তভোগী পরিবার। গরুর সন্ধান দিতে পারলে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে বলে জানানো হয়েছে। এ বিষয়ে বিজয়নগর থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে। পুলিশ জানিয়েছে, অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।উল্লেখ্য, সম্প্রতি বিজয়নগরসহ ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায় গরু চুরির ঘটনা বেড়ে গেছে। স্থানীয়রা রাতে পাহারা জোরদার করার দাবি জানিয়েছেন। যোগাযোগ: কেউ গরুগুলোর সন্ধান পেলে ০১৭৪৩-৯৭২৪৬৪ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।