মোঃ আনিছুল ইসলাম রাজিব,লালমনিরহাট জেলা প্রতিনিধি। ||
লালমনিরহাট গৃহবধূকে গণধর্ষণের পর শ্বাসরোধে হত্যা !মোঃ আনিছুল ইসলাম রাজিব,লালমনিরহাট জেলা প্রতিনিধি।লালমনিরহাটের আদিতমারী উপজেলায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের অভিযোগ— সংঘবদ্ধ ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে ওই নারীকে। ঘটনাটি ঘটেছে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বোর্ডঘর দক্ষিণটারী গ্রামে।নিহত নারীর নাম স্বপ্না বেগম, বয়স প্রায় ৫০ বছর। তিনি ওই এলাকার মৃত নাজমুল হকের মেয়ে এবং আবুল কালামের স্ত্রী বলে জানিয়েছে পরিবার।স্বজনদের দাবি, রোববার সকালে দীর্ঘ সময় ঘুম থেকে না ওঠায় পরিবারের সদস্যরা তাকে ডাকাডাকি শুরু করেন। কিন্তু ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে একপর্যায়ে ঘরের দরজা ভেঙে তারা ভেতরে প্রবেশ করেন।ঘরে ঢুকে পরিবারের সদস্যরা স্বপ্না বেগমকে মৃত অবস্থায় দেখতে পান। তাদের ভাষ্য অনুযায়ী, মরদেহটি ছিল বিবস্ত্র অবস্থায় এবং ঘরের খাটও ভাঙা ছিল। পরিবারের অভিযোগ, রাতে দুর্বৃত্তরা তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণের পর বালিশ চাপা দিয়ে হত্যা করেছে।নিহতের স্বজন শাহিনা খাতুন বলেন— “সকালে অনেক ডাকাডাকির পরও কোনো সাড়া পাওয়া যায়নি। পরে দরজা ভেঙে ভেতরে গিয়ে দেখি স্বপ্না মৃত অবস্থায় পড়ে আছে। ঘটনাস্থলের অবস্থা দেখে আমাদের মনে হয়েছে তাকে নির্যাতনের পর হত্যা করা হয়েছে।”খবর পেয়ে আদিতমারী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয় হাসপাতালের মর্গে। আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক জানান, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।পুলিশ বলছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। একইসঙ্গে ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। এদিকে, এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। দ্রুত তদন্ত শেষে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।