জাহাঙ্গীর আলম জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া ||
আখাউড়া সড়ক বাজারে সিদ্দিক এন্টারপ্রাইজে চুরির ঘটনায় তদবির বাণিজ্যের অভিযোগ।জাহাঙ্গীর আলম জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া:- ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সড়ক বাজারে অবস্থিত “সিদ্দিক এন্টারপ্রাইজ” নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানে সংঘটিত চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় সি আর ২৫৮/২৬ মামলা দায়েরের পর অভিযুক্তদের পক্ষে বিভিন্ন মহলের তদবির ও প্রভাব খাটানোর অভিযোগ উঠেছে। এতে ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।জানা যায়, গত ২৪ এপ্রিল ২০২৬ ইং, শুক্রবার সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে আখাউড়া সড়ক বাজারের “সিদ্দিক এন্টারপ্রাইজ” দোকানে সংঘবদ্ধ চুরির ঘটনা ঘটে। দুর্বৃত্তরা দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে পূর্ণ গ্যাস সিলিন্ডার, বিভিন্ন মূল্যবান মালামাল ও নগদ অর্থ লুট করে নিয়ে যায়। এ সময় দোকানের ভেতরে ব্যাপক ভাঙচুর ও ধ্বংসযজ্ঞ চালানো হয় বলেও অভিযোগ করা হয়েছে।ঘটনার পর দোকানের মালিক ও মামলার বাদী সাংবাদিক রাশেদ আল শাহরিয়া, পিতা হাজী সিদ্দিক মিয়া, গ্রাম মসজিদপাড়া, উপজেলা আখাউড়া, জেলা ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন।মামলায় অভিযুক্ত করা হয়েছে— ১. জুবায়েদ আলম রাজু (৩২), পিতা মাসুম ভূঁইয়া ২. ইমরান ভূঁইয়া (২৮), পিতা মাসুম ভূঁইয়া উভয়েই মসজিদপাড়া, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা। এছাড়াও অজ্ঞাতনামা আরও ৫ থেকে ৭ জনকে আসামি করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, এ ঘটনায় জড়িত সন্দেহে একজন আসামিকে আটক করা হলেও পরবর্তীতে তাকে ছাড়িয়ে নেওয়ার জন্য বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি ও মহল তদবির চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে সাধারণ ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, যদি প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করা হয়, তবে আখাউড়া সড়ক বাজারে একের পর এক চুরি, লুটপাট ও ব্যবসায়ীদের নিরাপত্তাহীনতা বেড়েই চলবে। তারা প্রশ্ন তুলেছেন— বাজারের ব্যবসায়ীদের নিরাপত্তা কোথায়, এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষয়ক্ষতির দায়ভার কে নেবে?এদিকে স্থানীয় ব্যবসায়ী ও সচেতন মহলের দাবি, একজন সাংবাদিক ও মানবাধিকারকর্মীর ব্যবসা প্রতিষ্ঠানে প্রতিহিংসামূলকভাবে হামলা, চুরি ও লুটপাটের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। তারা অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।