প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬
নিকলীতে বিপুল পরিমাণ দেশীয় চোলাই মদসহ এক নারী মাদক কারবারি গ্রেপ্তার,স্বামী পলাতক।
শফিকুল ইসলাম নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ ||
নিকলীতে বিপুল পরিমাণ দেশীয় চোলাই মদসহ এক নারী মাদক কারবারি গ্রেপ্তার,স্বামী পলাতক। শফিকুল ইসলাম নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের নিকলীতে পুলিশের বিশেষ অভিযানে ৩৪ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার সহ মরিয়ম(৪৯) নামের এক বিক্রেতাকে আটক করেছে থানা পুলিশ।রোববার(২৪ মে) সন্ধ্যা পৌনে ৮টার দিকে উপজেলার দামপাড়া ইউনিয়নের নতুন ব্রিজ সংলগ্ন মাইজহাটি এলাকা থেকে চোলাই মদসহ বিক্রেতা মরিয়মকে আটক করেন।এ সময় পুলিশের অভিযান টের পেয়ে মরিয়মের স্বামী মাদক বিক্রেতা আবু বাক্কার সিদ্দিক (৫৯) পালিয়ে যায়।আটককৃত মরিয়ম দামপাড়া ইউনিয়নের মাইজহাটি এলাকার আবু বাক্কার ছিদ্দিকের স্ত্রী।তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে ।নিকলী থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন,পুলিশের অভিযানে ৩৪ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধারসহ একজনকে গ্রেপ্তার করা হয়।মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।আইনি প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে প্রেরন করা হয়েছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ