প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে ঈদ উপলক্ষে ঈদ উপহার সামগ্রী বিতরণ
মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:- ||
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে ঈদ উপলক্ষে ঈদ উপহার সামগ্রী বিতরণ মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:- ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর উদ্যোগে পবিত্র ঈদ-উল-আযহা ২০২৬ উপলক্ষে হতদরিদ্র ও অসচ্ছল পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।আজ ২৬ মে ২০২৬ মঙ্গলবার আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন।অনুষ্ঠানে সুবিধাবঞ্চিত ও অসচ্ছল পরিবারের সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় অতিথিরা সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ