মুহা. সাইদুল ইসলাম সানাউল্লাহ - স্টাফ রিপোর্টার ||
ইসলামী আন্দোলন বাংলাদেশ বরমী ইউনিয়ন শাখার পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ। মুহা. সাইদুল ইসলাম সানাউল্লাহ - স্টাফ রিপোর্টার :- পবিত্র ঈদুল আযহা উপলক্ষে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরমী ইউনিয়ন শাখা। সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে ঈদের আনন্দ পৌঁছে দেওয়ার লক্ষ্যে আয়োজিত এ মানবিক কর্মসূচিতে ইউনিয়নের বিভিন্ন এলাকার অসহায় পরিবারের হাতে খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে উপস্থিত থেকে ঈদ সামগ্রী বিতরণ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরমী ইউনিয়ন শাখার সভাপতি মুফতী মাহদী হাসান। এ সময় তিনি বলেন, “ইসলাম মানবতার ধর্ম। সমাজের অসহায় ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ সবসময় কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরমী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান, অর্থ সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম প্রধান, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরমী ইউনিয়ন শাখার সভাপতি মোহাম্মদ সিয়াম নূর, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরমী ইউনিয়ন শাখার প্রবাসী সদস্য মোহাম্মদ শফিকুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।ঈদ সামগ্রী পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এ ধরনের সহযোগিতা তাদের ঈদের আনন্দকে আরও পরিপূর্ণ করে তুলেছে। স্থানীয়দের মতে, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরমী ইউনিয়ন শাখার এ মানবিক উদ্যোগ সমাজে সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।