আবু রায়হান, মণিরামপুর(যশোর): ||
কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মুতাছিম বিল্লাহ’র ঈদ শুভেচ্ছাআবু রায়হান, মণিরামপুর(যশোর): পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মণিরামপুরবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ মুতাছিম বিল্লাহ।এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল আজহা ত্যাগ, আত্মত্যাগ ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের শিক্ষা দেয়। এই ঈদের মহিমায় সকল ভেদাভেদ ভুলে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে।”তিনি আরও বলেন, ঈদ আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো উচিত। একই সঙ্গে তিনি মণিরামপুরবাসীর সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন।শুভেচ্ছা বার্তার শেষে তিনি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশ-বিদেশে অবস্থানরত সকল মণিরামপুরবাসীকে ঈদ মোবারক জানান।