মোঃ আনোয়ার হোসেন রাজ, চাঁদপুর কচুয়া প্রতিনিধি : ||
কচুয়া থানা পুলিশ কর্তৃক ০৪ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ মোঃ আনোয়ার হোসেন রাজ, চাঁদপুর কচুয়া প্রতিনিধি : চাঁদপুরের কচুয়া থানার অফিসার ইনচার্জ মো:আজিজুল ইসলাম,এর নির্দেশক্রমে ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রাশেদুল হক এর নেতৃত্বে অত্র থানায় কর্মরত এসআই(নিরস্ত্র)/ মোঃ জহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অত্র থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করাকালে গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানাধীন চারট ভাংগা বাজার হইতে চিহ্নিত মাদক ব্যবসায়ী ১. রাসেল হোসেন প্রকাশ বাবুল(২৮), পিতা- মৃত জাহাঙ্গীর আলম, মাতা- আয়েশা বেগম, গ্রাম- কাদিরখিল (দরবেশ বাড়ী, ০৬নং ওয়ার্ড), ২. মোঃ আনিসুর রহমান(২০), পিতা- নবীর হোসেন, মাতা- শিরিনা খাতুন, গ্রাম- কান্দিরপাড় (জুনাবালী প্রধানিয়া বাড়ী, ০৪নং ওয়ার্ড), উভয়ে- ৫নং সহদেবপুর ইউপি, থানা- কঁচুয়া, জেলা –চাঁদপুরদ্বয়ের হেফাজত হইতে ০৪ পিস ইয়াবা উদ্ধার করেন। ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কচুয়া থানার মামলা নং- ৫৩, তারিখ- ২৬/০৫/২০২৬খ্রিঃ, ধারা- ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু করা হয়। ধৃত আসামীদ্বয়কে অদ্য ২৭/০৫/২০২৬খ্রিঃ তারিখ বিধি মোতাবেক যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।