পটুয়াখালী প্রতিনিধি: ||
ঈদকে ঘিরে পটুয়াখালীতে র্যাবের সর্বোচ্চ নিরাপত্তাপশুর হাটে জাল টাকা শনাক্তকরণ মেশিন, বাস-লঞ্চ ঘাটে বিশেষ নজরদারিপটুয়াখালী প্রতিনিধি: আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পটুয়াখালী জেলায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র্যাব-৮ এর সিপিসি-১ (ক্রাইম প্রিভেনশন কোম্পানি-১) পটুয়াখালী ক্যাম্প। ঈদে ঘরমুখো মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা এবং কোরবানির পশুর হাটে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে সক্রিয় রয়েছে বাহিনীটি।র্যাব সূত্রে জানা গেছে, পটুয়াখালীর গুরুত্বপূর্ণ পশুর হাটগুলোতে ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ আভিযানিক দল মোতায়েন ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। হাটগুলোতে জাল টাকা ব্যবসায়ী ও প্রতারক চক্রের তৎপরতা ঠেকাতে স্থাপন করা হয়েছে অত্যাধুনিক জাল টাকা শনাক্তকরণ মেশিন।এছাড়া মহাসড়ক, ফেরিঘাট, লঞ্চ টার্মিনাল ও গুরুত্বপূর্ণ পশুর হাটগুলোতে পোশাকধারী ও সাদা পোশাকে র্যাব সদস্যদের সার্বক্ষণিক টহল জোরদার করা হয়েছে। বিশেষ করে কোরবানির পশু পরিবহনে চাঁদাবাজি, ছিনতাই ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে র্যাব।ঈদযাত্রায় সাধারণ মানুষ যেনো ছিনতাইকারী, অজ্ঞান পার্টি ও মলম পার্টির খপ্পরে না পড়ে, সে লক্ষ্যে জেলার গুরুত্বপূর্ণ বাসস্ট্যান্ড, লঞ্চঘাট ও টার্মিনাল এলাকায় বিশেষ চেকপোস্ট স্থাপন এবং নিয়মিত টহল কার্যক্রম চালানো হচ্ছে। পাশাপাশি ঈদের কেনাকাটাকে কেন্দ্র করে বিভিন্ন মার্কেট, বিপণিবিতান ও প্রধান ঈদগাহগুলোতেও বাড়ানো হয়েছে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি।সার্বিক নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে র্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার রাশেদ বলেন,“পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি। পশুর হাটে ক্রেতা-বিক্রেতারা যাতে কোনো ধরনের হয়রানি ছাড়াই নির্বিঘ্নে পশু ক্রয়-বিক্রয় করতে পারেন, সে জন্য কঠোর নজরদারি রাখা হয়েছে। বিশেষ করে পশু পরিবহনে চাঁদাবাজি রুখতে র্যাব-৮ বদ্ধপরিকর। ঈদযাত্রায় ঘরমুখো মানুষের নিরাপত্তা ও ঈদের জামাতসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের টহল ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।”যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সাধারণ জনগণকে সচেতন থাকার পাশাপাশি প্রয়োজন হলে দ্রুত র্যাবকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে পটুয়াখালী ক্যাম্প কর্তৃপক্ষ।