প্রকাশের তারিখ : ২৮ মে ২০২৬
পঞ্চগড়ে শিশুদের নিয়ে মেহেদী উৎসব
পঞ্চগড় প্রতিনিধি: শাহিনুর রহমান ||
পঞ্চগড়ে শিশুদের নিয়ে মেহেদী উৎসবপঞ্চগড় প্রতিনিধি: শাহিনুর রহমান :-আগামীকাল পবিত্র ঈদ-উল-আযহা। ঈদের আনন্দকে আরো রঙিন করে তুলতে পঞ্চগড়ে শিশুদের নিয়ে ব্যতিক্রমধর্মী মেহেদী উৎসবের আয়োজন করেছে সামাজিক সংগঠন ইউনিটি সোশ্যাল ফোরাম- ইউএসএফ। শিশুদের অংশগ্রহণে আয়োজিত এই উৎসব ঘিরে ছিল আনন্দ আর উৎসবের আমেজ।বুধবার বিকেলে পঞ্চগড় শহরের পুরাতন ক্যাম্প এলাকায় এ মেহেদী উৎসবের আয়োজন করা হয়। উৎসবে বিভিন্ন বয়সী শিশুরা অংশ নেয়। এসময় সংগঠনের সদস্যরা শিশুদের হাতে বাহারি নকশায় মেহেদী পরিয়ে দেন। ঈদকে ঘিরে এমন আয়োজনে শিশুদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউএসএফ’র সভাপতি শিশির আসাদ, অ্যাড. শাকিল আরাফাত শুভ, সাধারণ সম্পাদক আরশাদ হোসাইন প্রমুখ।সংগঠনির সভাপতি শিশির আসাদ জানান, সমাজের শিশুদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতেই তাদের এই উদ্যোগ। শুধু উৎসব নয়, শিশুদের মানসিক বিকাশ ও সামাজিক সম্প্রীতি গড়ে তুলতেও এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মনে করেন তারা।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ