মকবুল হোসেন ||
একলা এক পাখি, কবি আসাদ উল্লাহ আশ্চর্য সুন্দর একলা এক পাখিএকা একা বসে থাকে খুব নির্জনে, কাঁদে-ভাসে আগুনের জলে, শুনে পাঁজরে ভাঙনের শব্দ।ভিড়ের নগরে হাত বাড়ালেই মানুষ, বৃক্ষ-লতা,তবু কোথাও কোনো অভিযোগ কিংবা অনুযোগ নেই।অতশত বুঝে না পাখি, পাখিটি খুঁজে একটি ফুল, হোক না ঝরা বকুল, অথবা খুব সামান্য ঘাসফুল।পাখিটি বৃষ্টিতে ভিজে একা, রোদে পুড়ে একাকখনো আবার বিরহানলে দগ্ধ হয় একা।পাখিটি মূলতই একা বেদনার নীল পৃথিবীতেঝড়ে পালক ভাঙলো, ক্ষত-বিক্ষত হলোবিদীর্ণ বুকের গহীনে বুদবুদ রক্তে ভাসলো একা।আশ্চর্য সুন্দর একলা এক পাখি- তবু ভাবছে কেমন আছে উত্তরের চপল পদ্মিনীকী করছে সে, ভালো আছে তো?আছে তো নিরাপদ নিরিবিলি কোথাও সবুজ সুখে?