মোঃ রেজাদুল ইসলাম রেজা স্টাফ রিপোর্টার গাইবান্ধা:- ||
বালাসী ঘাটে চাঁদাবাজি-মারধর: ভিডিও করতে গিয়ে সাংবাদিকের ফোন কেড়ে ডিলিট করলেন ছাত্রদল নেতা পরিচয়দানকারী জনমোঃ রেজাদুল ইসলাম রেজা স্টাফ রিপোর্টার গাইবান্ধা:- গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসী ঘাটে দীর্ঘদিন ধরে চরাঞ্চলের নৌকা ও সাধারণ যাত্রীদের কাছ থেকে অবৈধ টোল-চাঁদা আদায়ের অভিযোগের সত্যতা মিলেছে। গতকাল বিকেলে সরেজমিনে গিয়ে চাঁদাবাজির দৃশ্য ভিডিও করতে গেলে এক সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নিয়ে ফুটেজ ডিলিট এবং তাকে মারধরের অভিযোগ উঠেছে।ঘটনার বিবরণে জানা যায়, বিকেলে চরাঞ্চল থেকে আসা এক নৌকার মাঝির কাছে "অবৈধ টোলের" নামে চাঁদা দাবি করেন কঞ্চিপাড়া ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি পরিচয়দানকারী মদনের পাড়ার নজরুলের ছেলে জন ও তার লোকজন। মাঝি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় এবং পকেটে থাকা টাকা ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ।এসময় ঘটনাস্থলে উপস্থিত থেকে মোবাইলে ভিডিও ধারণ শুরু করলে জন ওই সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নেন। পরে ফোনে থাকা ভিডিও ফুটেজ ও গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ডিলিট করে দেন। এছাড়াও তাকে ধাক্কা দেওয়া হয়, অকথ্য ভাষায় গালাগালি ও ভয়ভীতি প্রদর্শন করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।ভুক্তভোগী জানান, চরাঞ্চলের নিরীহ মানুষদের ওপর এ ধরনের জুলুম, চাঁদাবাজি ও সন্ত্রাসী আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ঘটনাটি নিয়ে আইনগত পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে। একইসঙ্গে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।বালাসী ঘাটে চাঁদাবাজির বিষয়ে স্থানীয়দের দীর্ঘদিনের অভিযোগ থাকলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে জানা গেছে। এ বিষয়ে অভিযুক্ত জনের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। ফুলছড়ি থানার ওসি জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।