মো. আরফান আলী : ||
ঠাকূরগাঁও জেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় -এলজিআরডি -মন্ত্রী, মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মো. আরফান আলী : বিএনপি'র মহাসচিব, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সাংবাদিকদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হতে হবে। সেই সাথে ঐক্যের অভাবে অনেকেই ওয়েজ কল্যাণ বোর্ড অনুযায়ী বেতন- ভাতা পান না । সাংবাদিকদের ঐক্যের অভাব রয়েছে । শুক্রবার ২৯ মে দুপুরে ঠাকূরগাঁওয়ের মির্জা রুহুল আমিন মিলনায়তনে আয়োজিত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি উপরোক্ত কথা ব্যক্ত করেণ । তিনি আরও বলেন অধিকার রক্ষা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সাংবাদিকদের ঐক্যবদ্ধের বিকল্প নেই । সভায় ঠাকূরগাঁও প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিঠু, জেলা ও সদর উপজেলা সহ পীরগঞ্জ, রাণীশংকৈল, হরিপুর, বালিয়াডাঙ্গী ও সদ্য ভুল্লী, রুহিয়া উপজেলার প্রিন্ট ইলেকট্রনিক, অনলাইন গণমাধ্যমের সাংবাদিকগণ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেণ।তিনি বলেন, আপনারা জানেন এই সরকার দায়িত্ব নিয়েছে একটা ধ্বংসস্তূপের মধ্য দিয়ে। ব্যাংকগুলো খালি করে দিয়েছে। ব্যাংকে সবকিছু লুটপাট করে ৮০ লাখ কোটি টাকা লুট করে নিয়ে গেছে এই আওয়ামী লীগ, তাদের মন্ত্রীরা। আমাদের আবার শূন্য থেকে শুরু করতে হয়েছে। সুতরাং আপনাদের কাছে আমার একটা প্রত্যাশা করি। আগামী তিন মাসে আমরা উন্নয়ন করার চেষ্টা করেছি। আগামী দিনগুলোতে যদি সহযোগিতা করে যান তাহলে আমার পক্ষে যতটুকু সম্ভব, সাংবাদিকদের সহযোগিতা করার চেষ্টা করবো। এ সময় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারন সম্পাদক পয়গাম আলী, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরীফ সহ দলীয় নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন ।