প্রকাশের তারিখ : ৩১ মে ২০২৬
কচুয়ায় নিখোঁজের ২ দিন পর বিল থেকে ব্যবসায়ী নুরুল ইসলামের মরদেহ উদ্ধার,
মোহাম্মদ আনোয়ার হোসেন (রাজ) চাঁদপুর কচুয়া প্রতিনিধি: ||
কচুয়ায় নিখোঁজের ২ দিন পর বিল থেকে ব্যবসায়ী নুরুল ইসলামের মরদেহ উদ্ধার, মোহাম্মদ আনোয়ার হোসেন (রাজ) চাঁদপুর কচুয়া প্রতিনিধি: চাঁদপুরের কচুয়া পৌরবাজারের বিশিষ্ট সার ব্যবসায়ী নুরুল ইসলাম (৭০) নিখোঁজের দুই দিন পর কুমিল্লা সদর দক্ষিণ থানার শ্রী নিবাস পূর্বপাড়া হাইওয়ে রোডের পূর্বপাশের একটি বিল থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সকাল থেকে নিখোঁজ ছিলেন নুরুল ইসলাম। দীর্ঘ খোঁজাখুঁজির পর আজ শনিবার বিকেলে কুমিল্লা সদর দক্ষিণের শ্রী নিবাস পূর্বপাড়া এলাকার বিলে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার ও স্থানীয় ব্যবসায়ীরা এই নৃশংস হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ