বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: ||
বীরগঞ্জে ভেকু দিয়ে কৃষিজমির টপ সয়েল কাটার অভিযোগবীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার নাগরী-সাগরী হলদিডাঙ্গা গ্রামের বাসিন্দা কোবেদ আলী ও নজরুলের বিরুদ্ধে ভেকু (এক্সকাভেটর) ব্যবহার করে কৃষিজমির উর্বর উপরিভাগের মাটি (টপ সয়েল) কাটার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, এভাবে কৃষিজমির টপ সয়েল অপসারণের ফলে জমির উৎপাদনশীলতা কমে যাওয়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্যও হুমকির মুখে পড়ছে।স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত নজরুল ইসলাম (নজু) বিরুদ্ধে দীর্ঘদিন ধরে প্রশাসনের নির্দেশনা ও সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে বিভিন্ন এলাকায় ড্রেজার ব্যবহার করে বালু উত্তোলন এবং গোপনে ভেকু (এক্সকাভেটর) ব্যবহার করে মাটি বিক্রির কার্যক্রম পরিচালনার অভিযোগ রয়েছে। এলাকাবাসীর অভিযোগ, প্রভাব খাটিয়ে এসব কার্যক্রম চালিয়ে আসায় অভিযোগ উঠলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।স্থানীয়দের আরও দাবি, প্রশাসনিক নজরদারির অভাবে অভিযুক্তরা আরও বেপরোয়া হয়ে উঠেছেন এবং অবৈধভাবে মাটি কাটা ও বিক্রির কার্যক্রম অব্যাহত রেখেছেন। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানতে চাইলে তারা বলেন, “সরকার আমাদের খাওয়ায় না, পোড়ায় না—তাই আমরা সরকারের কথামতো কাজ করব কেন? আমরা কোনো আইন মানি না।” — এমন মন্তব্য করেন বলে অভিযোগ রয়েছে।এ বিষয়ে বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন বলেন, অভিযোগটি প্রশাসনের নজরে আনা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।স্থানীয়দের প্রত্যাশা, কৃষিজমি রক্ষা ও পরিবেশের ক্ষতি প্রতিরোধে দ্রুত প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে।