মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম): ||
রাউজানে ‘সুরের মোহনা সংগীত একাডেমি’র বার্ষিক লিখিত পরীক্ষা অনুষ্ঠিতমিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম): চট্টগ্রামের রাউজানে অত্যন্ত সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে ‘সুরের মোহনা সংগীত একাডেমি’র বার্ষিক লিখিত পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ মে, শনিবার রাউজান চাইল্ড স্কুল কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথি ও একাডেমির কর্মকর্তাবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন সুরের মোহনা সংগীত একাডেমির অধ্যক্ষ রাখাশ সরকার। রাউজান চাইল্ড স্কুলের পরিচালক শ্রীমান দাশ (শুভ), প্রধান শিক্ষক অশোক তালুকদার, বিশিষ্ট সমাজসেবক বিভু সেন, শিক্ষক সুজন দাশ, শিক্ষিকা রিমা মহাজন এবং শিক্ষক পুষ্পক শর্ম্মা। এছাড়া পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দও এ সময় উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বক্তারা বলেন, নিয়মিত পরীক্ষার মাধ্যমে ছাত্র-ছাত্রীদের মেধার সঠিক বিকাশ ঘটে। সংগীতের গুরুত্ব তুলে ধরে তারা আরও বলেন, "সংগীত হচ্ছে মানুষের মনের আনন্দের খোরাক এবং মানুষের প্রতি গভীর ভালোবাসার বহিঃপ্রকাশ। যে মানুষ সংগীতকে ভালোবাসে, তার হৃদয়ে মানুষের প্রতি প্রকৃত ভালোবাসা ও সহমর্মিতা সৃষ্টি হয়।"তরুণ প্রজন্মকে সুস্থ সংস্কৃতির ধারায় ফিরিয়ে আনতে এবং মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে সবাইকে নিয়মিত সংগীত চর্চা করার ও সংগীতকে ভালোবাসার আহ্বান জানান বক্তারা। এবারের বার্ষিক পরীক্ষায় একাডেমির বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেয়।