প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬
তারাকান্দায় শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার
তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি: ||
তারাকান্দায় শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতারতারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি: তারাকান্দায় ১০ বছরের এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে আবু রাহাত (২৪) নামের এক মাদরাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার ( ৩১ মে) দিনগত রাতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।গ্রেফতার আবু রাহাত ময়মনসিংহের ফুলপুর উপজেলার অর্জুনখিলা গ্রামের মো: আবুল হাশিমের ছেলে। তিনি তারাকান্দা ইউনিয়নের ধলীরকান্দা মাঠখলা সংলগ্ন রওজাতুল আতফাল নূরানীয়া হাফেজিয়া মাদরাসা ও জান্নাতুল মোবাশ্বিরা মহিলা মাদরাসায় শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।পুলিশ ও স্থানীয় সূত্রে আরও জানা গেছে, ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় গ্রামবাসী মাদরাসাটির পরিচালক মাওলানা আব্দুল গফুরকে আটকে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।মামলার তদন্ত কর্মকর্তা ও তারাকান্দা থানার উপপরিদর্শক (এসআই) সজীব কুমার দাস জানান, ঈদুল আজহার ছুটির আগে মাদরাসা বন্ধ হওয়ার প্রাক্কালে শিক্ষক আবু রাহাত সকল শিক্ষার্থীকে ছুটি দিলেও ওই ১০ বছরের শিশু শিক্ষার্থীকে জোরপূর্বক বলাৎকার করেন। পরে বিষয়টি কাউকে না জানাতে শিশুটিকে নানা ভয়ভীতি দেখান।ছুটি শেষে শিশুটি বাড়ি চলে যাওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। রবিবার সকালে তার পায়ুপথে অস্বাভাবিক রক্তক্ষরণ শুরু হলে সে বাবা-মার কাছে ঘটনাটি খুলে বলে। এ ঘটনায় ভিকটিমের মা সুহিলা বেগম বাদী হয়ে তারাকান্দা থানায় একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে সোমবার দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ