প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬
ব্রাক্ষণবাড়িয়ার বিজয়নগরে বিজিবি'র অভিযানে মদ, বিয়ার ও গাঁজা জব্দ
তানভীর ভুইয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ||
ব্রাক্ষণবাড়িয়ার বিজয়নগরে বিজিবি'র অভিযানে মদ, বিয়ার ও গাঁজা জব্দব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)।১ জুন দিবাগত রাত আনুমানিক ১টা ২০ মিনিটে উপজেলার সিংগারবিল বিওপির একটি টহল দল নলগড়িয়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ২৪ বোতল মদ এবং ২২ বোতল বিয়ার জব্দ করা হয়।একই দিন ভোর আনুমানিক ৫টা ২০ মিনিটে সিংগারবিল বিওপির আরেকটি টহল দল একই এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৩৬ কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়।জব্দকৃত মাদকদ্রব্যের বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসকে অবহিত করা হয়েছে। পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়া শেষে ধ্বংসের লক্ষ্যে এসব মাদকদ্রব্য ব্যাটালিয়ন সদরে জমা করার কার্যক্রম চলমান রয়েছে।সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবির) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান,বিজয়নগর ও আখাউড়া উপজেলা এবং মাধবপুর উপজেলার সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকদ্রব্য প্রতিরোধে আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে অব্যাহত রয়েছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ