মোঃ রেজাদুল ইসলাম রেজা স্টাফ রিপোর্টার: ||
গাইবান্ধায় সহকারী পুলিশ সুপার হিসেবে সোহানুর রহমান সোহাগের যোগদানমোঃ রেজাদুল ইসলাম রেজা স্টাফ রিপোর্টার: গাইবান্ধা জেলায় সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন জনাব মোঃ সোহানুর রহমান সোহাগ। আজ রবিবার গাইবান্ধা পুলিশ সুপারের কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান গাইবান্ধা জেলার পুলিশ সুপার জনাব মোঃ জসিম উদ্দীন। পুলিশ সুপার নবাগত সহকারী পুলিশ সুপারকে পেশাদারিত্ব, আন্তরিকতা, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন।যোগদানকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ শরীফ আল রাজীব, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) জনাব বিদ্রোহ কুমার কুন্ডু, সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) জনাব এবিএম রশীদুল বারীসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।