মোঃ রাসেল আহমেদ, নেত্রকোণা প্রতিনিধি: ||
বিয়ের অনুষ্ঠানে সংঘর্ষ: নেত্রকোণায় যুবক নিহত, আহত ৩মোঃ রাসেল আহমেদ, নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের বামনিকোণা এলাকায় বিয়ের অনুষ্ঠানে কথার কাটাকাটিকে কেন্দ্র করে সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।নিহত ফয়সাল মিয়া (১৮) উপজেলার বামনিকোণা গ্রামের নজরুল ইসলামের ছেলে। আহতরা হলেন রবিন (১৮), সৌরভ (১৮) ও সাদেকুল ইসলাম (৪২)। তারা সবাই একই গ্রামের বাসিন্দা।সোমবার (১ জুন) দিবাগত রাত প্রায় পৌনে ১২টার দিকে বামনিকোণা সংসদ বাজার মসজিদের সামনে এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বামনিকোণা গ্রামের একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে ফয়সাল ও তার সঙ্গীদের সঙ্গে একই এলাকার কয়েকজনের কথার কাটাকাটি হয়। একপর্যায়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন বাঁশ দিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে ফয়সালসহ চারজন গুরুতর আহত হন।পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তাদের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক ফয়সাল মিয়া ও সাদেকুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। চিকিৎসাধীন অবস্থায় রাত প্রায় ২টার দিকে ফয়সাল মিয়ার মৃত্যু হয়।এ বিষয়ে নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”