মোঃ রেজাদুল ইসলাম রেজা স্টাফ রিপোর্টার গাইবান্ধা ||
গাইবান্ধায় এএসপি রশিদুল বারীর বদলিজনিত বিদায় সংবর্ধনামোঃ রেজাদুল ইসলাম রেজা স্টাফ রিপোর্টার গাইবান্ধা :- গাইবান্ধা জেলায় কর্মরত সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) জনাব এ বি এম রশিদুল বারী বদলিজনিত কারণে বিদায় নেওয়ায় তাকে সংবর্ধনা দিয়েছে জেলা পুলিশ।সোমবার পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশ সুপার জনাব মোঃ জসিম উদ্দীন বিদায়ী কর্মকর্তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন। এ সময় তিনি রশিদুল বারীর নিষ্ঠা, সততা, পেশাদারিত্ব ও অনুকরণীয় অবদানের ভূয়সী প্রশংসা করেন।বক্তারা বলেন, গাইবান্ধা জেলা পুলিশে কর্মরত অবস্থায় বিদায়ী কর্মকর্তা দক্ষ নেতৃত্ব, মানবিক আচরণ ও দায়িত্বশীল কর্মসম্পাদনের মাধ্যমে সহকর্মী ও সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন। তার কর্মনিষ্ঠা দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরীফ আল রাজীব, পিপিএম, বিদ্রোহ কুমার কুন্ডু, শেখ মুত্তাজুল ইসলাম, সহকারী পুলিশ সুপার প্রনব দাসসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। নতুন কর্মস্থলে তার সাফল্য কামনা করে সকলে শুভ বিদায় জানান।