প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬
চাঁনশিকারী সীমান্তে বিজিবির অভিযানে ১২৪ বোতল নেশাজাতীয় সিরাপসহ আটক ৩
নাজমুল হাসান চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ||
চাঁনশিকারী সীমান্তে বিজিবির অভিযানে ১২৪ বোতল নেশাজাতীয় সিরাপসহ আটক ৩নাজমুল হাসান চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:- চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চাঁনশিকারী সীমান্ত এলাকায় মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর বিশেষ অভিযানে ১২৪ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকাফ (Eskuf) সিরাপ, তিনটি মোবাইল ফোন ও একটি ইজিবাইক জব্দ করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।শুক্রবার (৫ জুন) বেলা আনুমানিক ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহানন্দা ব্যাটালিয়নের অধীনস্থ চাঁনশিকারী বিওপির একটি বিশেষ টহল দল ভোলাহাট উপজেলার শিকারী গ্রামে অভিযান পরিচালনা করে। হাবিলদার মো. কাজী ইব্রাহীমের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ফেন্সিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত ১২৪ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকাফ সিরাপ উদ্ধার করা হয়।আটককৃতরা হলেন— আলালপুর গ্রামের মো. মাহাবুবুর রহমান (১৯), মো. জাহিদুল ইসলাম (১৯) এবং হাউসপুর গ্রামের মো. সাগর হোসেন (১৬)। অভিযানের সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও একটি ইজিবাইক জব্দ করা হয়।বিজিবি সূত্রে জানা গেছে, জব্দকৃত মাদক ও অন্যান্য আলামতের আনুমানিক মূল্য ৪ লাখ ২৪ হাজার ৬০০ টাকা। আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে জব্দকৃত আলামতসহ ভোলাহাট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ