মোঃ রেজাদুল ইসলাম রেজা স্টাফ রিপোর্টার গাইবান্ধা ||
গাইবান্ধার সাদুল্লাপুরে ডিবি পুলিশের অভিযানে জুয়ার আসর থেকে ৩ জুয়াড়ি গ্রেপ্তারমোঃ রেজাদুল ইসলাম রেজা স্টাফ রিপোর্টার গাইবান্ধা :- টাকার বিনিময়ে তাস দিয়ে প্রকাশ্যে জুয়া খেলার সময় গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় জেলা গোয়েন্দা ডিবি পুলিশের অভিযানে ৩ জুয়াড়িকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় জুয়া খেলার বিভিন্ন আলামত জব্দ করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ৬ জুন রাতে সাদুল্লাপুর থানার ৯ নম্বর বনগ্রাম ইউনিয়নের উত্তর মন্দারতলা গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় গাইবান্ধা জেলা গোয়েন্দা ডিবি পুলিশের একটি দল। অভিযানকালে টাকার বিনিময়ে তাস দিয়ে প্রকাশ্যে জুয়া খেলার সময় ৩ জনকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন— গাইবান্ধা সদর উপজেলার ৫ নং বল্লমঝাড় ইউনিয়নের পশ্চিম বল্লমঝাড় গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে মো. ইসমাইল হোসেন ওরফে ইসমাইল ৫, একই ইউনিয়নের মধ্য বল্লমঝাড় গ্রামের মৃত দুলাল চন্দ্রের ছেলে দুলাল চন্দ্র রায় ৫২ এবং সাদুল্লাপুর উপজেলার ১ নং নলডাঙ্গা ইউনিয়নের কুচিরপাড়া গ্রামের মৃত নবীর উদ্দিনের ছেলে মো. শাহাজাহান আলী ৫৮।অভিযানের সময় ঘটনাস্থলে উপস্থিত আরও ৮ থেকে ৯ জন জুয়াড়ি পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।এ ঘটনায় সাদুল্লাপুর থানায় প্রকাশ্য জুয়া আইন, ১৮৬৭ এর ৩/৪ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। মামলা নং-০৯, তারিখ: ০৬/০৬/২০২৬।সাদুল্লাপুর থানার ওসি জানান, জুয়া ও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।