তানভীর ভুইয়া ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি ||
খেলাধুলার প্রতি ভালোবাসা থেকেই সামাজিক উদ্যোগে "মনির মিয়া"আদমপুর উত্তরপাড়ায় দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে মনির মিয়া নিয়মিতভাবে খেলাধুলা ও সামাজিক খাবারের আয়োজন করে আসছেন। ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি গভীর অনুরাগ থাকায় তিনি এ উদ্যোগকে শুধু ব্যক্তিগত আগ্রহ নয়, বরং সামাজিক দায়িত্ব হিসেবে গ্রহণ করেছেন।স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, তার এসব ধারাবাহিক উদ্যোগের মাধ্যমে এলাকার যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা এবং মাদকসহ নানা অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখার চেষ্টা করা হচ্ছে।মনির মিয়া বলেন, সুস্থ সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে তরুণদের মধ্যে শৃঙ্খলা, ঐক্য ও নৈতিক মূল্যবোধ গড়ে তোলা সম্ভব বলে তিনি মনে করেন। সেই লক্ষ্যেই তিনি দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে বিভিন্ন ক্রীড়া ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছেন।এলাকায় যেখানে নানা সামাজিক সমস্যার উপস্থিতি রয়েছে, সেখানে তার এ উদ্যোগকে ইতিবাচক পরিবর্তনের একটি উদাহরণ হিসেবে দেখছেন স্থানীয়রা। যুবসমাজ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ তার এ কার্যক্রমের প্রশংসা করে ভবিষ্যতেও তা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন। স্থানীয়রা মনে করেন, মনির মিয়ার এই উদ্যোগ যুবসমাজকে সুস্থ পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।