প্রতিবেদক: মোঃ আনোয়ার হোসেন (রাজ) কচুয়া চাঁদপুর ||
কচুয়া থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ ১ মাদক কারবারি গ্রেফতারকচুয়া, চাঁদপুর, ৮ জুন ২০২৬:* কচুয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুল ইসলামের নির্দেশে এবং পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ রাশেদুল হকের নেতৃত্বে এসআই সাজ্জাদ হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযানটি পরিচালনা করেন।গোপন সংবাদের ভিত্তিতে ৮ জুন কচুয়া থানাধীন ১নং সাচার ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কান্দিরপাড় এলাকায় মনিরের বসতঘরের সামনের খালি জায়গায় অভিযান চালানো হয়। এসময় সিএনজিযোগে আসার পথে চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ ইব্রাহিম ওরফে ইব্বন ওরফে ৩২, পিতা: মৃত মনির হোসেন, মাতা: শাহানারা বেগম, সাং- কান্দিরপাড়, মেম্বার পাড়া, ৯নং ওয়ার্ড, ১নং সাচার ইউনিয়নকে আটক করা হয়। তার হেফাজত থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।এ ঘটনায় কচুয়া থানায় মামলা নং-১৮, তারিখ: ০৮/০৬/২০২৬, ধারা: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে ৮ জুন যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।তথ্য:কচুয়া থানা পুলিশ