তানভীর ভুইয়া ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি ||
চায়নার বিখ্যাত জিজাজো ইজিবাইক এখন ব্রাহ্মণবাড়িয়ায়ব্রাহ্মণবাড়িয়ায় জিজাজো থ্রি-হুইলার শোরুম ‘হাসান এন্টারপ্রাইজ’-এর উদ্বোধন ব্রাহ্মণবাড়িয়ায় চীনের জনপ্রিয় জিজাজো ব্র্যান্ডের থ্রি-হুইলার অটোগাড়ির নতুন বিক্রয়কেন্দ্র ‘হাসান এন্টারপ্রাইজ’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।উদ্বোধনী অনুষ্ঠানে ফিতা কেটে প্রতিষ্ঠানটির কার্যক্রমের সূচনা করা হয়। এ সময় স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তি, পরিবহন খাতের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, জিজাজো ব্র্যান্ডের থ্রি-হুইলার অটোগাড়িগুলো আধুনিক প্রযুক্তিনির্ভর ও ব্যবহারবান্ধব। শক্তিশালী ইলেকট্রিক মোটর, টেকসই বডি কাঠামো এবং উন্নত হাইড্রোলিক ব্রেকিং সিস্টেমের কারণে এসব যানবাহন ব্যবহারকারীদের কাছে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে।তারা আরও বলেন, একবার চার্জে দীর্ঘ দূরত্ব অতিক্রমের সক্ষমতা এবং ভারী মালামাল বহনের সুবিধার কারণে এসব থ্রি-হুইলার কৃষি ও পরিবহন খাতে কার্যকর ভূমিকা রাখতে পারে। পাশাপাশি জ্বালানি সাশ্রয়ী ও পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থা হিসেবে এর চাহিদা ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।স্থানীয়দের মতে, নতুন এই বিক্রয়কেন্দ্রের উদ্বোধনের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ার পরিবহন ও অটোমোবাইল খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। এর ফলে জেলার ক্রেতারা সহজেই উন্নতমানের থ্রি-হুইলার সংগ্রহ এবং বিক্রয়োত্তর সেবা গ্রহণের সুযোগ পাবেন।