প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬
কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্হলে অনুপস্থিত থেকে নিজের প্রভাব কাটিয়ে হাজিরা খাতায় স্বাক্ষর।
নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধিঃ ||
কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্হলে অনুপস্থিত থেকে নিজের প্রভাব কাটিয়ে হাজিরা খাতায় স্বাক্ষর।নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহ নান্দাইল রোড রেলওয়ে ষ্টেশনের গেইট কিপার সাইফুল ইসলাম এক সপ্তাহ কর্মস্হলে অনুপস্থিত থেকে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নিজের প্রভাব কাটিয়ে হাজিরা খাতায় স্বাক্ষর করে। গতকাল ৭ ই জুন তথ্য সংগ্রহ করতে গিয়ে হাজিরা রেজিস্ট্রারে ১ লা জুন থেকে ৭ ই জুন ২৬ ইং তারিখ পর্যন্ত হাজিরা খাতায় উপস্থিতির স্বাক্ষর পাওয়া যায়নি। গেইট কিপার সাইফুল ইসলাম সাংবাদিকদের তথ্য নেওয়া জানতে পেরে আজ ৮ জুন কর্মস্থলে এসে নিজের প্রভাব কাটিয়ে ১ লা জুন থেকে ৭ ই জুন ২৬ ইং তারিখ পর্যন্ত হাজিরা খাতায় স্বাক্ষর করে। হাজিরা খাতার স্বাক্ষরের বিষয়টি নিয়ে নান্দাইল রোড রেলওয়ে ষ্টেশন মাষ্টার ইমাম হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন গেইট কিপার সাইফুল ইসলাম হাজিরা খাতায় স্বাক্ষর করে নেয় আমাকে বলে নাই। আজ ৮ জুন বিকালে গেইট কিপার সাইফুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ