প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬
ময়মনসিংহ সদর সাব রেজিস্ট্রি অফিসে জালিয়াতি চক্রের সদস্য আটক
মো ঃ হোসাইন নাঈম স্টাফ রিপোর্টার , ময়মনসিংহ । ||
ময়মনসিংহ সদর সাব রেজিস্ট্রি অফিসে জালিয়াতি চক্রের সদস্য আটক সাব রেজিস্ট্রারের সই নকল করে নকল দলিল বানোর অভিযোগ, হাতেনাতে ধরা ময়মনসিংহ সদর সাব রেজিস্ট্রি অফিসে দীর্ঘদিন ধরে সক্রিয় জালিয়াতি চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে। অভিযুক্ত দীর্ঘদিন ধরে সাব রেজিস্ট্রার আব্দুল কাদিরের সই নকল করে নকল দলিল তৈরি করে আসছিল। আজ সাব রেজিস্ট্রার জাহিদ হাসান দলিল রেজিস্ট্রির সময় নথিপত্র যাচাই করতে গিয়ে জালিয়াতির বিষয়টি ধরতে পারেন। সন্দেহ হলে তিনি নিজেই তাকে হাতেনাতে আটক করেন। পরবর্তীতে সদর সাব রেজিস্ট্রার জাহিদ হাসান আটকৃত ব্যক্তিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কোতোয়ালি মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। পুলিশ জানায়, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন এবং জালিয়াতি চক্রের বাকি সদস্যদের শনাক্তে তদন্ত চলছে। সাব রেজিস্ট্রার জাহিদ হাসান বলেন, “দলিল রেজিস্ট্রিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে আমরা কঠোর। কোনো ধরনের জালিয়াতি বরদাশত করা হবে না। জনগণকেও দলিল রেজিস্ট্রির সময় সতর্ক থাকার আহ্বান জানাই।”
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ