মো. আরফান আলী : ||
রাণীশংকৈল ও পীরগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৫ কারবারী গ্রেপ্তার, উদ্ধারকৃত ১,৪১৫ পিস ইয়াবা ট্যাবলেট।মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের রাণীশংকৈল ও পীরগঞ্জ এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৪১৫ পিস ইয়াবা ট্যাবলেট, একটি মোটরসাইকেল এবং নগদ ৬৫ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়।মঙ্গলবার ৯ জুন রাতে রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানউল্লাহ আল আমান বারীর তত্ত্বাবধানে এসআই রহমতুল্লাহ রনির নেতৃত্বে অভিযানটিন পরিচালিত হয়। পুলিশের একাধিক দল রাণীশংকৈল উপজেলার গোগর চৌরাস্তা ও পীরগঞ্জ উপজেলার ভেবড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের মাদক কারবারীকে আটক করেছে।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন— পীরগঞ্জ উপজেলার ভেবড়া গ্রামের ইমাম হোসেন (৫৬), রঘুনাথপূর গ্রামের আরমান হোসেন (৩২), বথ পলিগাঁও গ্রামের পারভেজ হাসান রাজু (২৩) ও তুহিনুর রহমান সোহেল (৩২) এবং রাণীশংকৈল উপজেলার উত্তর ভান্ডারা গ্রামের মাসুদ রানা (৩৯)।পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করা হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও নগদ অর্থও উদ্ধার করা হয়েছে।এ ঘটনায় রাণীশংকৈল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর-৯, তারিখ ৯ জুন ২০২৬।পুলিশের দাবী, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা হবে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।