প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬
তারাকান্দার সাংবাদিক সোহেল রানার বিরুদ্ধে অভিযোগ
আলমগীর হোসেন তারাকান্দা ময়মনসিংহ প্রতিনিধি ||
তারাকান্দার সাংবাদিক সোহেল রানার বিরুদ্ধে অভিযোগ আলমগীর হোসেন তারাকান্দা ময়মনসিংহ প্রতিনিধি ।। তারাকান্দার সাংবাদিক সোহেল রানার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাহারুল ইসলামের নাতি পরিচয় ব্যবহার করে সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরে প্রভাব খাটিয়ে নানা অপকর্মে জড়িত ছিলেন।গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর কিছুদিন তিনি নীরব থাকলেও সম্প্রতি আবারও সক্রিয় হয়ে উঠেছেন। অভিযোগ আছে, দক্ষিণ কোরিয়াপ্রবাসী শেখ হাসিনা সংগ্রাম পরিষদের সভাপতি তোফাজ্জল হোসেন রনুর সঙ্গে যোগাযোগ ও লবিংয়ের মাধ্যমে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিয়েছে।এ বিষয়ে সংশ্লিষ্ট মহলের দাবি, আইনশৃঙ্খলা বাহিনী যদি তার ব্যবহৃত মোবাইল ফোন ও হোয়াটসঅ্যাপ নম্বরের কল রেকর্ড এবং যোগাযোগের তথ্য যথাযথভাবে যাচাই-বাছাই করে, তাহলে অভিযোগগুলোর প্রকৃত সত্যতা উদঘাটিত হতে পারে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ