---এম, এইচ রশিদ ||
কবিতা--- অর্ধাঙ্গিনী কবি---এম, এইচ রশিদজীবন নদীর জোয়ার-ভাটায় তুমিই আমার কূল,তোমার ছোঁয়ায় ফুটেছে আজ দুটি সুখের ফুল।অর্ধাঙ্গিনী হয়েছ আমার পুরোটা আকাশ জুড়ে,তোমার মতো আপন কি আর কেউ আছে বিশ্ব চরে?কত শত মান-অভিমান-কত যে ঝড় গেছে বয়ে-তবুও আমরা আজও আছি হৃদয়ে হৃদয় হয়ে।আজকের এই শুভ দিনে মনে একটাই শুধু চাওয়া,জনমে জনমে যেন পাই তোমাকেই ফিরে পাওয়া।যত করেছি ভুল জানা-অজানায়- করে দিও তুমি ক্ষমা-একটু ছাড়েই মধুর হয় যে-মোদের সুখের জমা।তোমার কাঁধে ভরসার এ হাত -থাক জনম জনম ধরে।