মো তুহিন মোল্লা নড়াইল প্রতিনিধি ||
নড়াইলে ইউপি চেয়ারম্যানের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মো তুহিন মোল্লা নড়াইল প্রতিনিধি ; নড়াইলে লোহাগাড়া উপজেলার নলদি ইউনিয়নের জামায়াত নেতা ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ পাখি মোল্লার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামি নলদী ইউনিয়ন শাখা । আজ শুক্রবার ১২জুন নলদি ইউনিয়নের মিঠাপুর বাজারে বিকাল ৫.১৫ মিনিটে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উল্লেখ্য গত ৫ জুন রোজ বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদের নিজ কার্যালয়ে বর্তমান চেয়ারম্যান আবুল কালাম আজাদ পাখি মোল্লার উপর হামলা করেন, সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান সহ কয়েকজন।হামলার সময় ইউনিয়ন পরিষদের ভেতরের চেয়ার টেবিল ভাঙচুর করা হয় এ সময় স্থানীয় লোকজন আবুল কালাম আজাদ পাখি মোল্লা কে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতাল এবং অবস্থার অবনতি হলে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। উক্ত হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেফতারের দাবিতে আজকের সমাবেশে অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে মিঠাপুর বাজারে মিছিল অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আমির মাওলানা কামরুজ্জামান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারি আবুল বাশার,জেলা কর্ম পরিষদ সদস্য আলমগীর হোসেন, উপজেলা আমির মাওলানা হাদিউরজ্জামান,শ্রমিক কল্যাণ ফেডারেশনের নড়াইল জেলা শাখার সহ-সভাপতি, মতিউর রহমান,উপজেলা সভাপতি আমজাদ হোসেন মল্লিক, নলদী ইউনিয়ন আমির মাওলানা কামরুল ইসলাম , লোহাগড়া উত্তর শিবিরের সভাপতি মোঃ সাজ্জাদ হোসেন,নলদী ইউনিয়ন চেয়ারম্যান আবুল কালাম আজাদ পাখি, লোহাগড়া উপজেলা যুব জামাতের সেক্রেটারি মাও আশরাফ হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।