প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬
অসহায় পরিবারের মুখে হাসি: ঘর উপহার দিল "দক্ষিণ লক্ষীমুড়া মানবকল্যাণ প্রবাসী যুব সংগঠন"
তানভীর ভুইয়া, ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি ||
অসহায় পরিবারের মুখে হাসি: ঘর উপহার দিল "দক্ষিণ লক্ষীমুড়া মানবকল্যাণ প্রবাসী যুব সংগঠন"অসহায় ও গৃহহীন মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে দক্ষিণ লক্ষীমুড়া মানবকল্যাণ প্রবাসী যুব সংগঠন। সংগঠনের উদ্যোগে এক দরিদ্র ও গৃহহীন পরিবারকে একটি নতুন ঘর নির্মাণ করে হস্তান্তর করা হয়েছে।“মানবতার ছোঁয়ায় নতুন ঠিকানা”এই স্লোগানকে ধারণ করে ২০২৪ সালে প্রতিষ্ঠিত সংগঠনটি শুরু থেকেই এলাকায় বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় এবার একটি অসহায় পরিবারকে স্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করে দেয় সংগঠনটি।সংগঠনের সদস্যরা ব্যানার টাঙিয়ে সরাসরি উপস্থিত থেকে পরিবারের হাতে ঘরের দায়িত্ব বুঝিয়ে দেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, তারা দীর্ঘদিন ধরে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।এদিকে দীর্ঘদিন জরাজীর্ণ ঘরে বসবাস করা পরিবারটি নতুন ঘর পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়ে। তারা সংগঠনের দেশ-বিদেশে থাকা সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের জন্য দোয়া করেন।পরবর্তীতে দোয়ার ও তোবারক বিতরণের মাধ্যমে কার্যক্রমটি সম্পন্ন হয়।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ