সিরাজুল কবির বুলবুল উখিয়া প্রতিনিধি ||
উখিয়ার মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গা আর, এস, ও লিডারের নেতৃত্বে স্থানীয় বাসিন্দা উপর সশস্ত্র হামলা হামলা সিরাজুল কবির বুলবুল উখিয়া প্রতিনিধি:- মানবতার সুযোগ নিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠী স্থানীয়দের জন্য এখন বিষপোড়া হয়ে দাঁড়িয়েছে। রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নেওয়া বেশ কিছু জঙ্গীবাদী সংগঠন শরণার্থী শিবির গুলোতে আইনের চোখে ফাঁকি দিয়ে এখনো তাদের সন্ত্রাসী কর্মকান্ড অব্যাহত রেখেছে বলে সূত্রে জানাগেছে, তারই ধারাবাহিকতায় (১২ জুন)শুক্রবার সন্ধ্যা আনুমানিক সন্ধ্যা ৭ ঘটিকার সময় প্রত্যক্ষদর্শী মোহাম্মদ ছৈয়দ করিমের বর্ণনা মতে উখিয়া মধুরছড়া ক্যাম্পে অবস্থানরত স্থানীয় বাসিন্দা বাদশা মিয়া প্রকাশ (বাদশা নার্সারি) বসতবাড়িতে আর,এস,ও কমান্ডার, ডাক্তার সাইফুলের নেতৃত্বে ১০/১২ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল ইউনিফর্ম পড়া অবস্থায় রাতের অন্ধকারে দা,চুরি,কিরিচ ও দেশিয় অস্ত্র দিয়ে ব্যাপক হামলা চালায়। তারা বাড়ীর মালিক বাদশা মিয়াকে না পেয়ে নতুন নির্মিত বাড়ীতে দা,কিচির দিয়ে এলোপাতাড়ি কুপায়,এ সময় বাদশার রহিম বেগম ঘরের দরজা খুলে দিতে না চাইলে সন্ত্রাসী সাইফুল ও তার দল লাথি মেরে দরজা খুলে বাড়ীতে থাকা রহিম বেগমকে প্রচুর মারধর করে। এবং রাতের মধ্যে বাড়ী ছেড়ে অন্যত্রে চলে যেতে বলে, অন্যতায় তাদের জীবনে মেরে ফেলবে বলে হুমকি দিয়ে চলে যায়। পরে এ ঘটনা জানাজানি হলে ক্যাম্পে দায়িত্বরত এ,পি,বি,এন এর একটি টিম ঘটনা স্থলে পরিদর্শনে যায়।ঘটনা পর থেকে অদ্যবদি পর্যন্ত স্থানীয় বাংলাদেশী নাগরিক বাদশার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে বাদশার স্ত্রী রহিম বেগম জানান।এ বিষয়ে উখিয়া থানায় বাদশার স্ত্রী রহিমা বেগম বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানাগেছে। বিষয়টি নিয়ে এলেকায় চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।