মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি ||
গফরগাওয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন আখতারুজ্জামান বাচ্চু এমপি মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:- প্রধানমন্ত্রীর অগ্রাধিকার কর্মসূচির ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ প্রকল্পের আওতায় উপজেলা প্রশাসন গফরগাঁও এর তত্ত্বাবধানে আজ ১৩জুন শনিবার উপজেলা পরিষদ চত্বর, গফরগাঁও পৌরসভা, সকল ইউনিয়ন পরিষদে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচীর শুভ উদ্বোধন করেন। মোহাম্মদ আক্তারুজ্জামান মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৫ ময়মনসিংহ -১০ (গফরগাঁও) উপস্থিত ছিলেন, এন. এম. আবদুল্লাহ আল মামুন, উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক, গফরগাঁও পৌরসভা ও উপজেলা পরিষদ, গফরগাঁও, ময়মনসিংহ। আমির সালমান রনি সহকারী কমিশনার (ভূমি) গফরগাঁও, ময়মনসিংহ। মোঃ আরিফ আকন্দ পৌর নির্বাহী কর্মকর্তা, গফরগাঁও পৌরসভা, ময়মনসিংহ।সহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, , গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, জনসাধারণ। বৃক্ষরোপন শেষে দেশ ও জাতীর উন্নয়নের জন্য দোয়া করা হয় |