মোহাম্মদ আলী,মানিকগঞ্জ প্রতিনিধি। ||
হরিরামপুরে ভয়-ভীতি দেখিয়ে চলছে জমি দখলের পায়তারা।মোহাম্মদ আলী,মানিকগঞ্জ প্রতিনিধি।মানিকগঞ্জের হরিরামপুরে বাল্লা ইউনিয়নের শিকদার পাড়া গ্রামে ক্রয়কৃত জমি অবৈধ ভাবে দখলের চেষ্টা করছে ভাষান শেখের বংশধরগণ এমনটি অভিযোগ ভুক্তভোগীদের ।এদের মধ্য অন্যতম,ফেরদৌস শেখ,মোতালেব শেখ,রফিক শেখ সহ আরও অনেকে। এ ব্যাপারে ভোক্তভোগী খন্দকার সোহরাব উদ্দিনের ছেলে ইশার আলী(৪০) জানান,এদের কর্মকান্ডে অতিষ্ট হয়ে জেলার বিজ্ঞ সহকারি জজ আদালত বরাবর একটি মামলা দায়ের করা হয় যাহার মামলা নং-৮৮/২০২৫। যেখানে উল্লেখ করা হয়,বিবাদীগণ অবৈধভাবে লাভবান হওয়ার আশায় বাদীর দখলকৃত জমিতে জোরপূর্বক প্রবেশ করে আবদকৃত ফসল নষ্ট করে, ঘরের দরজা - জানালা ভাঙার চেষ্টা করে ও দেশীয় অস্ত্রদ্বারা ভয়-ভীতি দেখায়।এ সময় বাদীগণ বাধা দিতে আসলে প্রশাসণ সহ স্থানীয় নেতা-কর্মীর ভয় দেখায়।অন্যদিকে অপরপক্ষের বাদীর ছেলে ও ছেলের স্ত্রী আমাদের জানান,আমরা প্রতিনিয়ত আতঙ্কের মধ্য বসাবস করছি।রাতের পর রাত ছেলে-মেয়ে নিয়ে জেগে থাকি,কখন যেন আমাদের উপর অতর্কিত আক্রমণ হয়।সরেজমিন দেখা যায়,বাদী দীর্ঘ দিন যাবত তাদের ক্রয়কৃত জমি ভোগদখল করে আছেন এবং তাদের বসাবস করার ঘড়ও আছে।এছাড়াও বাদী-বিবাদী উভয় মামলা দায়ের করেছে।মামলা সূরাহ হবার আগে কেউ জায়গা অবৈধ ভাবে দখল করতে পারবে না সে বিষয়ে হরিরামপুর থানা কর্তৃক ১৪৪ ধারা জারি করা হয়েছে।এ বিষয়ে বিবাদী মোতালেব জানান,আমাদের উপর আনিত অভিযোগ মিথ্যা এ ভিত্তিহীন।আমারা কিছু জায়গা বাদীপক্ষের কাছে পাবো।কিন্তু তারা তা দিচ্ছে না।আমরা আইনের উপর শ্রদ্ধাশীল,, আমারা মামলা দায়ের করেছি।আদালত যে ফয়সালা দিবে আমরা তা মেনে নিব।এ প্রসঙ্গে হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আফজাল হোসাইন মুঠোফোন জানান ,যেহেতু মামলা আদালতে চলমান,সেহেতু কারও পক্ষে ভয়-ভীতি প্রর্দশন করে অবৈধভাবে জায়গা দখলের কোন সুযোগ নেই।