জাহাঙ্গীর আলমজেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া ||
ব্রাহ্মণবাড়িয়ায় ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন।জাহাঙ্গীর আলমজেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া:- বর্তমান সরকারের দেশব্যাপী ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলায় আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।জেলা প্রশাসন, ব্রাহ্মণবাড়িয়া, বন বিভাগ এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে সদর উপজেলার ভাদুঘর মাহবুবুল হুদা পৌর আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক।অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জেলার বন ও কৃষি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, সচেতন নাগরিক ও সুধীজন উপস্থিত ছিলেন।বক্তারা বলেন, পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি সবুজ, বাসযোগ্য ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।সংশ্লিষ্টরা সকল শ্রেণি-পেশার মানুষকে বৃক্ষরোপণ ও পরিচর্যায় এগিয়ে আসার আহ্বান জানান, যাতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি টেকসই ও সবুজ পরিবেশ নিশ্চিত করা যায়।