প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬
৫০তম রক্তদান উপলক্ষে খালেদুর রহমানকে প্রত্যয় জুয়েলার্সের সংবর্ধনা
মনিরুল ইসলাম , সম্পাদক ও প্রকাশক ||
৫০তম রক্তদান উপলক্ষে খালেদুর রহমানকে প্রত্যয় জুয়েলার্সের সংবর্ধনামানবতার সেবায় ধারাবাহিকভাবে ৫০তম বার রক্তদান সম্পন্ন করায় মোহাম্মদ খালেদুর রহমানকে সংবর্ধনা প্রদান করেছে প্রত্যয় জুয়েলার্স।মানবতার সেবায় ধারাবাহিকভাবে ৫০তম বার রক্তদান সম্পন্ন করায় মোহাম্মদ খালেদুর রহমানকে সংবর্ধনা প্রদান করেছে প্রত্যয় জুয়েলার্স। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রত্যয় জুয়েলার্সের স্বত্বাধিকারী ও ইউনাইটেড ইয়ুথ ব্লাড ডোনেশন সোসাইটির উপদেষ্টা প্রশান্ত লিটন, ইউনাইটেড ইয়ুথ ব্লাড ডোনেশন সোসাইটির প্রতিষ্ঠাতা ও সভাপতি ছালিম আহমদ খান, ফ্রেন্ডস ব্লাড ডোনেশন সিলেটের প্রতিষ্ঠাতা ও পরিচালক এবং কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নাঈম এবং রক্তদাতা রবি আহমদ। বক্তারা বলেন, স্বেচ্ছায় রক্তদান একটি মহৎ মানবিক কাজ। মোহাম্মদ খালেদুর রহমানের ৫০তম রক্তদান সমাজের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত। তাঁর এ মানবিক উদ্যোগ অন্যদেরও রক্তদানে উৎসাহিত করবে। অনুষ্ঠানের শেষে মোহাম্মদ খালেদুর রহমানের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ