মোঃ রাসেল আহমেদ, মদন (নেত্রকোনা) প্রতিনিধি ||
মদনে মাদক সেবনকারীকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ডমোঃ রাসেল আহমেদ, মদন (নেত্রকোনা) প্রতিনিধি:- নেত্রকোনার মদন উপজেলায় মাদক সেবনের অভিযোগে মোঃ অবিকুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।শনিবার (১৩ জুন) সন্ধ্যায় উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাওলিন নাহার এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।দণ্ডপ্রাপ্ত অবিকুল ইসলাম উপজেলার মদন দক্ষিণপাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অবিকুল ইসলাম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সেবন ও মাদকসংক্রান্ত কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় তাকে পুলিশের সহযোগিতায় আটক করা হয়।পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারা অনুযায়ী পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় মদন থানার এসআই খোরশেদ আলম, এসআই হাসান, এসআই মজিবর, এএসআই সাকিব ও এএসআই হুমায়ুনসহ পুলিশের একটি দল সহযোগিতা করেন।এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাওলিন নাহার বলেন, “মদন উপজেলায় মাদক সেবনের সময় একজনকে হাতেনাতে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”।