মো. আরফান আলী ||
ঢাকা-স্থ দৈনিক ভিত্তিক সরকারী,স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মরত চাকূরী স্থায়ী করণের লক্ষ্যে মহা-সমাবেশ।মো. আরফান আলী :- ঢাকা-স্থ দৈনিক ভিত্তিক সরকারী,স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মরত চাকূরী স্থায়ী করণের লক্ষ্যে মহা-সমাবেশ ১৯ জুন শুক্রবার শহীদ মিনারে অনুষ্ঠিত হবে। সেই লক্ষ্যে দেশ ব্যাপী সরকারী দফতরে দেয়ালে পোষ্টার সাটানো হচ্ছে। দীর্ঘ দিন যাবৎ আন্দোলন চলমান আছে, সরকারী ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে দৈনিক ভিত্তিক ও মাষ্টার রোল কর্মরতদের আউটসোর্সিং প্রকৃয়া হস্তান্তর বন্ধ করণ এবং দৈনিক ভিত্তিক সাময়িক শ্রমিক নীতিমালা-২০২৫ বাতিল দাবীতে এই মহা-সমাবেশ আহবান করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে থাকার সম্মতি জ্ঞাপন করেছেন পাবনা- আসনের সংসদ সদস্য ও জাতীয়তাবাদীব শ্রমিক দলের এডভোকেট শামসূর রহমান শিমুল, প্রধান বক্তা থাকার সম্মতি জ্ঞাপন করেছেন চট্টগ্রাম - আসনের সংসদ সদস্য সাইদ আল নোমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন বদরুল আলম সবুজ, কমরেড রাজেকুজ্জামান রতন, তসলিমা আকতার, আনোয়ার হোসাইন, বীরমুক্তি যোদ্ধা শেখ নূরুল্লাহবাছার, মনজুর ইসলাম মঞ্জু, কোহিনূর মাহমুূদ, মাহা মির্জা, খোরশেদ আলম৷ অনুষ্ঠানটি তত্ত্বাবধান করবেন বদরুল আলম সবুজ, সঞ্চালনাশ থাকবেন" বাংলাদেশ দৈনিক মজূরী ভিত্তিক কর্মচারী সমিতির "সদস্য সচিব মিজানূর রহমান, বাংলাদেশ দৈনিক মজূরী ভিত্তিক কর্মচারী সমিতির "সভাপতিত্বে থাকবেন বোরহান উদ্দিন। সরকারী ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরীতে স্থায়ীকরণের লক্ষ্যে জোরদার আন্দোলনে বাংলাদেশ দৈনিক মজূরী ভিত্তিক কর্মচারী সমিতি " তৎপর দেখা গেছে দেয়ালে দেয়ালে পোষ্টার লাগিয়ে।