প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬
নিখোঁজের পরদিন পুকুরে মিলল ৭ বছরের আরাফের মরদেহ।
মোঃ আলমগীর হোসেন তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি ||
নিখোঁজের পরদিন পুকুরে মিলল ৭ বছরের আরাফের মরদেহ।মোঃ আলমগীর হোসেন তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি :- ময়মনসিংহের তারাকান্দা উপজেলার গারবগাতী গ্রামে নিখোঁজ হওয়ার একদিন পর আরাফ (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৭ জুন) সকালে বাড়ির পাশের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।স্থানীয় সূত্রে জানা যায়, গারবগাতী গ্রামের বাসিন্দা আলমগীর হোসেনের ছেলে আরাফ মঙ্গলবার (১৬ জুন) সকাল থেকে নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। বুধবার সকালে বাড়ির পাশের একটি পুকুরে শিশুটির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পরিবারের সদস্যদের খবর দেন। পরে স্বজনরা মরদেহ উদ্ধার করেন।জানা গেছে, আরাফের বাবা আলমগীর হোসেন ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অফিস সহকারী হিসেবে কর্মরত। চাকরির কারণে তিনি পরিবারসহ স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টারে বসবাস করতেন। পারিবারিক কারণে কিছুদিন আগে আরাফের মা বাবার বাড়িতে চলে গেলে সন্তানদের দেখভালে জটিলতা তৈরি হয়। এ অবস্থায় আরাফকে গ্রামের বাড়িতে দাদা-দাদির কাছে রাখা হয়েছিল। সেখান থেকেই সে নিখোঁজ হয় এবং পরদিন তার মরদেহ উদ্ধার করা হয়।ঘটনাটি এলাকায় গভীর শোকের সৃষ্টি করেছে। শিশুটির আকস্মিক মৃত্যুতে স্বজন ও প্রতিবেশীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রাশিদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ