প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬
গাইবান্ধায় ৭০০ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী রোকন গ্রেফতার
মোঃ রেজাদুল ইসলাম রেজা স্টাফ রিপোর্টার ||
গাইবান্ধায় ৭০০ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী রোকন গ্রেফতার মোঃ রেজাদুল ইসলাম রেজা স্টাফ রিপোর্টার:- গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নে বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে জেলার অন্যতম শীর্ষ মাদক ব্যবসায়ী রোকন (৩৩)কে গ্রেফতার করেছে জেলা পুলিশ।(১৭ জুন ২০২৬) মঙ্গলবার ভোর আনুমানিক ৪টা ৫০ মিনিটে রামচন্দ্রপুর ইউনিয়নের মেঘডুমুর মধ্যপাড়া গ্রামের একটি মাছের খামারের ঘরে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।জেলা পুলিশ সূত্র জানায়, গাইবান্ধা জেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে পুলিশ সুপার মো. জসিম উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) মুত্তাজুল ইসলামের নেতৃত্বে গাইবান্ধা সদর থানা পুলিশ এবং জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি যৌথ দল এ অভিযান চালায়।অভিযানকালে রোকনের হেফাজত থেকে ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা সেবনের ফয়েল পেপার, একটি লাইটার ও একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত রোকন একজন চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় মাদকের চারটি মামলা বিচারাধীন রয়েছে।এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। জেলা পুলিশের এ কঠোর অবস্থানে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ