শাহাব উদ্দিন শাহিন ||
১৭ জুন ২০২৬ইং আর্ন্তজাতিক টিভি চ্যানেল “ডি ডাবলু” এর ঢাকাস্থ সিনিয়র রিপোটার পিংকী আক্তার, বালাগঞ্জ উপজেলা ঐতিহ্য শীতল পাটি নিয়ে একটি সরজমিন ভিডিও প্রতিবেদন ˆতরী করেন| এ সময় ডোন ব্যান রাশেদুল ইসলাম, ডিভিও ক্যামেরা ম্যান আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন| তাদের কে সর্বাত্নক সহযোগিতা করেন শীতলপাটি গবেষক, লেখক, সাংবাদিক শাহাব উদ্দিন শাহিন| সরজমিন ভিডিও প্রতিবেদনে মুর্তা গাছ উৎপাদন, শীতলপাটি ˆতরীর ধাপ (মুর্তা সংগ্রহ, কাটা, বেত ˆতরী, বেত শুকানো, রং করন, শীতল পাটি বুনন, নকশা অংকন,) পাটি সংরক্ষন, ব্যবহারে ক্ষেত্র সমুহ, বাজার জাত করন, আয়-ব্যায়, ভবিষ্যৎ পরিকল্পনা, শীতলপাটি সমস্যা, সমাধান, বিলুপ্তি হাত থেকে রক্ষার উপায় ইত্যাদি বিষয় নিয়ে প্রতিবেদন ˆতরী করা হয়| শীতলপাটি কারিগর ও প্রশিক্ষক বালাগঞ্জ ইউনিয়নের চরভিতা গ্রামের আলতা বেগম, পুর্ব গৌরীপুর ইউনিয়নের কাইয়স্থঘাট গ্রামের ফাইজা বেগম, শীতলপাটি কারিগর পুর্ব গৌরীপুর ইউনিয়নের কাইয়স্থঘাট গ্রামের খালেদা বেগম, শীতলপাটি বিক্রেতা নিখিল রঞ্জন দাশ, রহমত আলী, আমিনুল ইসলাম এর ভিডিও ও সাক্ষাৎকার গ্রহন করেন| বালাগঞ্জ উপজেলা শীতল পাটি প্রর্দশণ ও বিক্রয় কেন্দ্র ও পরিদর্শন করেন| উল্লেখ্য যে বালাগঞ্জ উপজেলা ঐতিহ্য শীতল পাটি ইউনেস্ক কর্র্র্র্তৃক ৬ ডিসে¤^র ২০১৭ সালে ¯^ীকৃতি লাভ করে|