প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬
রাজবাড়ীতে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
আলমগীর আল আরাফ রাজবাড়ী জেলা প্রতিনিধি ||
রাজবাড়ীতে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তারআলমগীর আল আরাফ রাজবাড়ী জেলা প্রতিনিধি:- রাজবাড়ী সদর থানা পুলিশের অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।বৃহস্পতিবার (১৮ জুন) রাজবাড়ী সদর থানার বসন্তপুর ইউনিয়নের বড় রঘুনাথপুর এলাকায় শ্রী ভবোতোষ কুমার সরকারের বাড়ির সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন রাজবাড়ী সদর থানার এএসআই (নিরস্ত্র) মো. মোকছেদ আলী।গ্রেপ্তারকৃতরা হলেন রাজবাড়ী সদর উপজেলার রূপপুর গ্রামের মৃত বিল্লাল শেখের ছেলে মো. সুজন শেখ (৩৪) এবং ফরিদপুর জেলার কোতয়ালী উপজেলার দোপাকাদি (কাদি মাঝচর) এলাকার আলীম মীরের ছেলে মো. রুবেল মীর (৩৪)।পুলিশ জানায়, তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজবাড়ী সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।গ্রেপ্তার দুই আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ